আমার শুকতারা



 #সন্ধ্যার_শুকতারা

পৃথিবীতে প্রতিটি মানুষের কোন একটা "শুকতারা" থাকে, যার মাধ্যমে সে তার সুখ খোঁজে পায়। এটাকে হয়তো সুখের "শুকতারা" বলা যেতে পারে। কবি-সাহিত্যিক বা অভিধানের ভাষায় নয়, আমার ভাষায়। আমার জীবনের "শুকতারা" কী, আমি জানিনা। অবশ্য, বিশেষভাবে সেটাকে খোঁজেও দেখিনি। তবে মনে হয়, আমার শুকতারাগুলো একেক সময় একেক রকম রূপে ফিরে আসে।

আজকের দিনটা কেমন যেন লাগছে। আসলে মন খারাপ না, কিন্তু কেমন একটা অস্থিরতা অনুভব করছি। তাই ইচ্ছে হলো, কোথাও থেকে একটু ঘুরে আসি। যেই ভাবা, সেই কাজ। চলে এলাম।

সিরাতুন্নাবী সা. উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আয়োজিত জাকজমক 'বইমেলায়'। অনেকটা সময় কাটালাম বইয়ের সাথে। হাতে নিলাম, অনুভব করলাম, উপভোগ করলাম কাগজের পরতে পরতে জমে থাকা ছাপার কাঁচা-শুকনো ঘ্রাণ। ফটোশেসনও করলাম কিছুক্ষণ। তারপর বায়তুল মুকাররম মসজিদ চত্ত্বরে এসে অনেকটা সময় অবকাশ যাপন করলাম।

আলহামদুলিল্লাহ! এখন খুব ভালো লাগছে। একটা অপ্রকাশ্য তৃপ্তি আর এক পৃথিবী প্রশান্তি অনুভব করছি। মনে হচ্ছে, আজকের সন্ধ্যাটা হয়তো আমার জীবনে একটা "শুকতারা" হয়ে ফিরে এলো। জীবনের এই মুহুর্তগুলোকে সত্যিই হারাতে চাইনা। আগলে রাখতে চাই স্মৃতিময় অতীতের পরতে পরতে...

Post a Comment

0 Comments