* শরীরটা খুব বেশি ভালো না। জ্বর যেন কমছেই না। সকাল থেকেই মাথাটা কেমন ঝিমঝিম করছে। শুধু শরীর না, আসলে মনটাও ভালো না। কিছুদিন ধরে ভালো-খারাপ কোন কিছুই ভালো লাগে না। কারো ভালো কথাও সহ্য হয় না।
* মেঘাচ্ছন্ন আকাশ। সকালে কিছুটা বৃষ্টি হয়েছে। ঝুম বৃষ্টি। জ্বরের তাপমাত্রা বেশি থাকায় দরজাটা পর্যন্ত খোলে দেখিনি। তারপর থেকেই আকাশটা কালো হয়ে আছে। মনে হচ্ছে, আবারো বৃষ্টি হবে। চারপাশে সবকিছু এমন গুমরা হয়ে থাকলে দুনিয়াটা আমার কাছে জাহান্নাম হয়ে যায়।
* কখনো মন খারাপ থাকলে বা কোন কিছু নিয়ে ভাবনায় পড়লে এই জায়গাটায় আমি বসে থাকি। বই পড়ি, ছবি তুলি, গেম খেলি আরো কত কী..!!
কিন্তু আজ! কিছুই ভালো লাগছে না। রুমটা অন্ধকার করে শুয়ে থাকতে
0 Comments